সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

লিডার্স কর্তৃক গবেষণায় ৭ জন গবেষককে বৃত্তি প্রদান

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বেকারত্ব সৃষ্টি করেছে। গবেষণা ভিত্তিক উন্নয়ন সংস্থা লিডার্স, গবেষণা এবং তথ্য প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের চেষ্টা করে যাচ্ছে। উপকূলীয় এলাকার স্থানীয় সমস্যা নিয়ে গবেষণা পরিচালনার জন্য গবেষকদের বৃত্তি প্রদান যার মধ্যে অন্যতম ।

এরই ধারাবাহিকতায়, শনিবার (২৪ আগস্ট’২৪) লিডার্স এর ক্লাইমেট এ্যান্ড এডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার গবেষকদের বৃত্তি প্রদান করেছে। লিডার্স এর আঞ্চলিক অফিসে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের প্রকল্প সমন্বয়ক কৌশিক রায় এবং জ্ঞান ও গবেষণা ব্যবস্থাপক ফারজানা ইসলাম। তারা উপকূলীয় সমস্যাসমূহের উপর গুরুত্বারোপ করেন এবং গবেষণার প্রাসঙ্গিকতা উল্লেখ করেন। গবেষকগণ তাদের গবেষণা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় সংকট নিরসনে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে লিডার্সকে তুলে ধরতে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

গবেষক দলে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসমাত জাহান, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব হোসেন, সুলতানা জাহান, সুতপা দে শর্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো: আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে সাইফ খান সানি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাব্বির হোসেন।

তারা স্থানীয় জনগণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরুপণ ও সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে পেশাগত পরিবর্তন এবং কয়রা উপজেলায় অভিযোজন কৌশল, জনগণের স্থান চ্যুতি, স্খানীয় উপায়ে অভিযোজন এবং নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, এবং টেকসই পানি ব্যবস্থাপনার নিমিত্তে ভূগর্ভস্থ পানির গুণাগুণ গবেষণা নিয়ে কাজ করবেন।

গবেষক সাইফ খান সানি জানান, “উপকূলের মানুষ দীর্ঘদিন যাবৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার। তাদের জীবনযাত্রা বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে যেখানে তাদের কোনো হাত নেই। আমরা গবেষণা কাজের মাধ্যমে এরকম দুর্গম অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি যা তাদের অবস্থার উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে।” এ পর্যায়ে গবেষকগণ মত বিনিময় করেন এবং লিডার্স এর প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!