সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

দেবহাটায় দরদি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়-ভর্তিবিষয়ক পরামর্শ-কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উদ্যোগে “দরদি ক্যারিয়ার এন্ড কাউন্সেলিং ২০২৪” শীর্ষক ভর্তি সহায়তামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট ‘২৪) বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছুকদের নিয়ে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভর্তিবিষয়ক এ কর্মশালায় মেন্টর ও বক্তা হিসেবে ছিলেন দরদি ক্যারিয়ার ক্লাবের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি টিম। মানবিক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটে ভর্তিবিষয়ে পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী শামীম হোসেন, খুুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নাঈমা শিরিন দীপ্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষার্থী সানজিদা করবী মিশু। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক অনুষদে ভর্তিবিষয়ক পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নয়ন পাল, চাইনিজ ল্যাংগুয়েজ বিভাগের মো: আল আমিন হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিবিষয়ক পরামর্শ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি শাহরিয়ার আমিন ওয়ালিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কুয়েট ক্যারিয়ার ক্লাবের এজিএস মোস্তাক হাসনাত তন্ময়। পাশাপাশি বিজ্ঞান অনুষদের ভর্তিসংক্রান্ত পরামর্শ দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু মন্ডল। মেডিকেলে ভর্তিবিষয়ক পরামর্শ দেন শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মো: মুজাহিদ হোসেন। অনুষ্ঠানগুলোতে পৃথকভাবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী এবং হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম। এদিকে কলেজ কর্তৃপক্ষ দরদির এমন শিক্ষা-সহায়তাম‚লক কার্যক্রমের প্রশংসা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!