বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহির বি”রুদ্ধে দূর্নী”তির প্রতি”বাদে সংবাদ সম্মেলন

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহি নাজিম উদ্দীনের বিরুদ্ধে ৫ কোটি ৬৭ লাখ টাকার অর্থ লুটপাট ও নানা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। আজ রবিবার (১১ আগষ্ট ‘২৪) বেলা ১২ টায় পৌরসভার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর মেয় চিশতি বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে মিথ্যা অজুহাত দেখিয়ে বারবার আমাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বরখাস্ত করে জেলে প্রেরণ করা হয়েছে। আমি দেশের বাহিরে থাকা অবস্থায়ও তথাকথিত মিথ্যা ও বানোয়াট নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, আমি কাউন্সিলরদের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে তারা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার কর্তৃক বেআইনিভাবে আমাকে বরখস্ত করার পর আমি বারবার হাইকোর্ট ও আপিল বিভাগ হতে স্থগিত আদেশ নিয়ে আইনগতভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করলে প্রশাসনকে দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমুদ্দিনের যোগসাজশে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান আমাকে পৌরসভায় প্রবেশ করতে না দিয়ে জোর করে মেয়রের কার্যালয় দখল করে নেয়। আইনের তোয়াক্কা না করে নিজেকে স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত মেয়র দাবি করে ফিরোজ হাসান। তারা পৌর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে। সর্বশেষ বিগত ৩০/৬/২০২৩ তারিখে আমি সর্বশেষ যেদিন অফিস করি সেদিন পৌরসভায় ফান্ডে ৯ কোটি ১৭ লক্ষ ৬১ হাজার ৮৮৪ টাকা ছিল। অথচ আজ পর্যন্ত ফান্ডে রয়েছে ৭ কোটি ৩ লক্ষ ৬২ হাজার টাকা। অর্থাৎ এই ফান্ড থেকে তারা ২ কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া পৌর সভার বাড়ির প্লান পাশ করার জন্য নাগরিকদের নিকট থেকে কাউন্সিলর কাজী ফিরোজ হাসান রশিদ ছাড়ায় ১ লক্ষ টাকা চাঁদা আদায় করে তা লুটপাট করেছে। এখানেই শেষ নয় দ্য পোল স্টার স্কুলে দুই জন স্টাফ নিয়োগ দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা নিয়েছে তারা।

দূর্নীতির ফিরিস্তি এখানেই শেষ নয়, আমার অনুপস্থিতিতে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিনের নেতৃত্বে রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা বাবদ, অবকাঠামো উন্নয়নের নামে সাড়ে ৩ কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া পৌরসভার ১০ টি পদে স্থায়ী কর্মকর্তা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করার চেষ্টা করেছিল। যা সাংবাদিকদের লেখনীর কারনে সেই বাণিজ্যের বিজ্ঞপ্তি স্থগিত হয়। পৌর মেয়র চিশত আরো বলেন, পৌরসভার সিইও নাজিমুদ্দিন পৌরসভার মতো একটি পবিত্র জায়গায় বসে মদ পান করতো। তার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ ছিল।

সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় বলেন, এই দূর্ণীতির সকল টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

সংবাদ সম্মেলনে এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার নাগরিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!