সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সাংবাদিক নজরুল ইসলাম আর নেই: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম আর নেই (ইনালিল্লাহি….রাাজিউন)।

বুধবার (১১নভেম্বর ২০২০) আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক এবং শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁর আগামী দিনে জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভম্বর ২০২০) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। এর আগে তিনি বেশ কিছুদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!