
সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন ও দৈনিক তৃতীয় মাত্রা সাতক্ষীরার ব্যুরো চীফ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক ও প্রকাশক শেখ আমিনুর হোসেন’র মাতা আয়েশা খাতুন’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০২ অগস্ট’২৪) বাদ জুমআ সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পিতা মরহুম শেখ আজাদ হোসেন (আজাদ বাবুর্চি) সহ পরিবারের অন্যান্য মৃত সদস্যদের ও রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান বিপু। এসময় মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৬ জুলাই’২৪ শুক্রবার রাত অনুমান ১০টা ৫০ মিনিটের সময় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তোকাল করেন।
মরহুমের নামাজে জানাযা শনিবার (২৭ জুলাই ‘২৪) সকাল ১০টায় নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে নলকুড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।