মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শনে সাতক্ষীরা জেলা শাখার নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট আম্পোয়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শন সাতক্ষীরা জেলা শাখার নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনের ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও বাংলাদশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শন জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শন সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফ আলী, অতি: সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আ. ম আখতারুজ্জামান মুকুল। এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে উদ্যাপন কমিটির আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, সাবেক ফিফা রেফারী তৈয়্যব হাসান বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শন সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মো. ফরহাদ, সদস্য মো. লুৎফর রহমান সৈকত, শেখ আখরুজ্জামান তাপস, জি.এম সাইফুল ইসলাম বাপ্পী, শেখ আসিফ কবীর হিরন, শেখ ফারুকার রশিদ, মো. মঞ্জুরুল হাসান আকাশ, সাইফুদ্দিন আহমেদ মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুল শামস্, ফারহা দিবা খান সাথী, কাজী আক্তার হাসন, তানজিম কালাম তমাল, কবিরুজ্জামান রুবেল, কাজী শাফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়শনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!