শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জনপ্রিয়তার শীর্ষে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের বার-বার নির্বাচিত উপজেলা  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু তাঁর নির্বাচনি এলাকায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন। তাঁর নির্বাচনি এলাকার অতি সাধারণ মানুষ আলোচনা থেকে এ তথ্য উঠে এসেছে।
তথ্যমতে সদ্যসমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ইতঃপূর্বে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ সময় যাবৎ কলারোয়া উপজেলা পরিষদের নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে এলাকার সাধারণ মানুষ  সামাজিক , পারিবারিক, রাজনৈতিক  সহ অসংখ্য সমস্যা নিয়ে  যখনই তাঁর কাছ ছুটে গিয়েছেন তিনি সাধ্যমত সমাধান করেছেন। এছাড়াও অসহায় -হতদরিদ্রদের জন্য তিনি নিরলস ভাবে কাজ করেছেন। গ্রাম-গন্জের খেটে খাওয়া মানুষের মুখে -মুখে এখন এ কথাগুলো শোনা যায়। হাটে-বাজারে, রাস্তার পাশে, মোড়ের মাথার চায়ের দোকান গুলোতে যেন এ আলোচনা মুখ্য হয়ে উঠেছে। সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা যায়, তিনি অসংখ্য কাঁচা রাস্তাপাকা করন ও ইটের সলিং বসানো কাজ ইতোমধ্যে শেষ করেছেন। মাটি ভরাটের কাজ,মসজিদ, মন্দির সংস্কার, সহ সকল ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহমর্মিতা দেখিয়েছেন সমভাবে। তালাক, বহু বিবাহ, নারি নির্যাতন কে তিনি বহুলাংশে কমিয়েছেন। সামাজিক -পারিবারিক গণ্ডগোল শান্তিপূর্ণ  মিমাংসার মাধ্যমে  সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। গরীব মেধাবী ও নারি  শিক্ষার প্রসার ঘটাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল সহ শিক্ষা উপকরণাদি তিনি প্রতি বছরই দিয়ে আসছেন। ভ্যান, রিক্সা, ইজিবাইক  নছিমন ট্রলী চালক শ্রমিকদের আর চাঁদা দিতে হয় না। সাধারণ জনতা আবারো আমিনুল ইসলাম লাল্টু ভাই কে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পেরে তাঁরা মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন আর তাঁদের প্রাণ প্রিয় চেয়ারম্যানের জন্য সদা সর্বদা দোয়া ও মঙ্গল কামনা করেন। উপজেলার সাধারণ মানুষের মতে আমিনুল ইসলাম লাল্টুই জনপ্রিয়তায় শীর্ষে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!