বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরায় সার্বজনীন পূজা মন্দিরের আলোচনা সভা 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব- ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই ‘২৪) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা  সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ঘোষ, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার শ্রী কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা  সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা শ্রী দীনবন্ধু মিত্র, সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কায়ছারুজ্জামান হিমেল। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের  সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে,সাধারণ সম্পাদক  ভৈরব কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপোল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসু সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা মন্দিরের সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!