শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার স হিং স তা প্র তি রো ধে সমন্বয় সভা সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা তালায় পুলিশের বিশেষ অ ভি যা নে মা দ ক ও চো রা ই ভ্যানসহ ৬ জন আ ট ক তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত সাতক্ষীরার এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে জুন/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা”- সাতক্ষীরা জেলা ,”শ্রেষ্ঠ সার্কেল”- মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা, “শ্রেষ্ঠ থানা”- মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা এবং “শ্রেষ্ঠ এসআই”- মোঃ শাহাদাত হোসেন, এসআই (নি:), কলারোয়া থানা, সাতক্ষীরা নির্বাচিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয় জেলা পুলিশ, সাতক্ষীরা। খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা “শ্রেষ্ঠ জেলা” হওয়ায় সম্মাননা প্রদান ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) খুলনা রেঞ্জ সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপার গণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!