বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

গাজীপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে দুইটি বাড়ির ২৪টি কক্ষ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে দুইটি বাড়ির ২৪টি কক্ষ ও একটি অটোরিক্সা গ্যারেজের সমস্ত মালামাল। সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়ীর একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়ে পুড়ো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যে ৬টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় জাকির হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়। পরে পাশের মোজাম্মেল হোসেনের বাড়ি এবং আমিনুল ইসলামের অটোরিক্সার গ্যারেজে ছড়িয়ে পড়ে ।আগুনে পুড়ে দুইটি বাড়ির ২৪টি কক্ষে থাকা সমস্ত মালামাল এবং অটোরিক্সার গ্যারেজে থাকা ৬টি অটোরিক্সা ও একটি মোটর সাইকেল পুড়ে যায়। কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!