সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

দেবহাটায় মাদানী নগর সড়ক ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন রুহুল এমপি

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া আল-ফুরকান সংলগ্ন মাদানী নগর সড়ক ও গেটের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (০৫ জুলাই ‘২৪)  বিকাল ৫টায় খেজুরবাড়িয়া গ্রামে বাস্তাবায়িত উক্ত কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, গ্রামবাসির সুপেও পানির সুব্যবস্থা করতে দ্রæত ট্যাংক বসানো হবে। আগামীতে পাইপ লাইনের মাধ্যমে গ্রামের বিভিন্ন পর্যায়ে পানি সরবাহ করার সুযোগ করে দেওয়া হবে। সেই সাথে খেজুরবাড়িয়া গ্রামের সকল রাস্তা পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। কোন রাস্তা কাঁচা থাকবে না। সংসদ সদস্য এসময় আল ফুরকান একাডেমির শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আল ফুরকান একাডেমির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডা. আবুল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা ওহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!