
সাতক্ষীরার তালা ভূমিজ ফাউন্ডেশনের হল রুমে আজ বুধবার (২৬ জুন’২৪) উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন, আগামী ৩ মাসের পরিকল্পনা, আত্মহত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং তালা থানার অফিসার ইনচার্জ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা অন্ত্যজপ রিষদের উপদেষ্টা গাজী জাহিদুর রহমান উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি স্বরসতী দাস,সম্পাদক ইমদাদুল হক, অন্ত্যজ নেতা-নেত্রী আতিকা বেগম, মুক্তারানু, রজব সরদার, সন্ধ্যা দাস, ভূমিজ ফাউন্ডেশনের মহাদেব দাস, শ্যামল দেবনাথ, তারেক সরকার, বিসলকিস আক্তার প্রমুখ।