বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

সাতক্ষীরা পৌরসভার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র চিশতি

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আই. ইউ আই. ডি. পি প্রকল্পের আওতায় পৌরসভার পলাশপোল (৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যেবর্তী ) কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।’ উক্ত রাস্তাটি স্টেডিয়াম ব্রিজ থেকে শুরু হয়ে পৌরসভার পানি সাপ্লাই কেন্দ্র পর্যন্ত নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সুবল বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, সাগর দেবনাথ, ঠিকাদার আলতাফ হোসেন, জাকির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!