বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার নীলডুমুর বাজার থেকে বাঘের নখসহ এক পাচারকারী আটক

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন নীলডুমুর বাজার এলাকা থেকে দুই পিচ বাঘের নখসহ শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার নামের এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ মে ‘২৪) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার উপজলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দস আলী মোল্লার ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার এলাকায় বাঘের দেহের বিভিন্ন অংশ নিয়ে এক পাচারকারী অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিচ বাঘের নখসহ পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হাছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!