রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হাজী তফিল উদ্দীন মাদ্রাসা ও বালিকা বিদ্যালয় 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমেল এর আঘাতে সাতক্ষীরার কালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী ভবনের ছাউনী ও আসবাবপত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাউনি সম্পুর্ন উড়ে পাশের সড়কে পড়েছে। ইবতেদায়ীর শিক্ষার্থীদের ক্লাস চলছে এখন গাছতলায়। জরুরী ভিত্তিতে মাদ্রাসার নতুন ভবন সময়ের দাবীতে পরিণত হয়েছে।

আজ বুধবার (২৯ মে-২৪) সকালে দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়া ভবন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু,  যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুপার মাওঃ শফিউল্লাহ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে একইভাবে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিলার ভেঙে গেছে বারান্দার চাল ভেঙে পড়েছে। বুধবার বেলা ১১ টায় স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ঝড়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত বিষয়ে অভিহিত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস (দীপু) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!