মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

বিনোদনের মাধ্যমে সুস্থ সমাজ গড়তে হবে-এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬০৭৬ বার পড়া হয়েছে

সুস্থ ও সুন্দর একটি সমাজ গড়তে সবার আগে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে ঘৌড়দৌড় এর উদ্বোধনকালে বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী একথা বলেন। তিনি আরও বলেন পুলিশ সর্বদাই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে প্রস্তুত রয়েছে। সবাই মিলে এসব অপরাধ দমনে কাজ করলে তাহলেই একটি সুন্দর সমাজ গঠন করা যাবে। বিনোদনের আয়োজন বেশিই করতে হবে, তবে আইন শৃঙ্খলা সমুন্নত রেখে। কালিগঞ্জ উপজেলার উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা -২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ মে ‘২৪) বিকেল ৪ টায় উপজেলার উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য জনবান্ধব জননেতা এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত চৌকস পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ।

ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলমের সার্বিক পরিচালনায় নড়াইল, দাকোপ, যশোর, লোহাগড়া, কয়রা, শ্যামনগর, তালা, কেশবপুর ও কালিগঞ্জের মোট ৫৬টি ঘোড়া এ প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ঘৌড় দৌড়ে লক্ষ লক্ষ উৎসুক জনতা উপস্থিত হয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগীতা উপভোগ করেণ। আবহাওয়া অনুকূলে থাকায় উকশার এমাঠে পঞ্চমবারের মত ঘৌড় দৌড় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ ও নির্বিঘ্নে ঘৌড় দৌড় সম্পন্ন করতে কালিগঞ্জ সার্কেলের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনসহ পুলিশ ফোর্স নিরলসভাবে কাজ করে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে ৬ নং জার্সি’র খুলনার টাইগার ঘোড়া, রানার্সআপ হয়েছে ৫৫ নং জার্সি’র যশোরের বিদ্যুৎ ঘোড়া, , ৩য় স্থান হয়েছে ৪৮ নং জার্সি’র নড়াইলের লালচাঁন, ৪র্থ হয়েছে ১৬ নং জার্সি’র যশোরের টাইগার ও ৫ম হয়েছে ৪৬নং জার্স’র যশোরের ডায়মন্ড নামক ঘোড়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!