শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

২ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

খুলনা সি এস এস আভা সেন্টারে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার জন্য জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আজ শুক্রবার (২৪ মে ২০২৪)  আয়োজনে এবং ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় ২ দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ” বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা এবং শ্যামনগর, আশাশুনি, ও কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ৩০ জন নেতৃবৃন্দ এই কর্মশালাতে অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এছাড়াও, অধিপরামর্শ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, নীতি নির্ধারক, শিক্ষক, সাংবাদিক, এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। তিনি সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন যে,”আমাদের লক্ষ্য হলো বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা, যাতে তাঁরা সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তবিবুর রহমান, পরিচালক, স্থানীয় সরকার, খুলনা বিভাগ।

প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন যে “জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন দুর্যোগ বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্ব অধিক পরিমানে কার্বন নিঃস্বরণ করছে যার কারনে বাযুমন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র স্তর যদি এক মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ১৭% ভূখন্ড সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। সমুদ্র গর্ভের উচ্চতা বেড়ে লোনা পানি নদী নালার মাধ্যমে ভূপৃণ্ঠে প্রবেশ করছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা কম দায়ী। এজন্য আরও সচেতন হয়ে আমরা কিভাবে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রন করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য বিশ্ব অনেক সোচ্চার হয়েছে। জলবায়ু পরিবর্তনের পিছনে কি কি কারন দায়ী সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়গুলো উঠে আসবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ নিয়ে যদি মানুষের কল্যানে একতাবদ্ধভাবে কাজ করে তাহলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব।”

২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৫ শে মে ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে বিভিন্ন সেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্ভাবনী পদ্ধতি এবং অধিপরামর্শ কৌশল নিয়ে আলোচনা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!