বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

স্বাধীন ফিলিস্তিনের দাবীতে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েল বাহিনী কতর্ৃক ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনির দাবীতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার (৬ মে’২৪) সকালে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজে উক্ত অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমানসহ আরো অনেকে।

বক্তারা এসময় বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারন জনগণ আন্দোলন করে যাচ্ছে। তাদের সাথে তারাও একাত্নতা ঘোষনা করে ফিলিস্তিনিকে ইজরাইল বাহিনীর হাত থেকে মুক্ত করতে তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষনা দেন। তারা এসময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন। একইসাথে সমর্থন সূচক প্লাকার্ড তুলে ধরেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!