শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন। 
আদ বৃহস্পতিবার (২৫ এপ্রিল’২৪) দুপুর ২টার সময় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর অফিস কার্যালয়ে নব নির্বাচিত অবিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, দানবীর আলহাজ্ব সরোয়ার হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, মোঃ শফিকুল ইসলাম, আলোকা মন্ডল, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, অবিভাবক সদস্য গৌর চন্দ্র গাইন, মোঃ মঈনুল হোসেন, শেখ খাইরুল ইসলাম, মোঃ রনি আক্তার প্রমূখ।
নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন বলেন, বিগত দিনের মতো সকল অনিয়ম  ও দুর্নীতির উর্দ্ধে থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!