প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৯:৪৭ পি.এম
আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন।
আদ বৃহস্পতিবার (২৫ এপ্রিল'২৪) দুপুর ২টার সময় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর অফিস কার্যালয়ে নব নির্বাচিত অবিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, দানবীর আলহাজ্ব সরোয়ার হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, মোঃ শফিকুল ইসলাম, আলোকা মন্ডল, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, অবিভাবক সদস্য গৌর চন্দ্র গাইন, মোঃ মঈনুল হোসেন, শেখ খাইরুল ইসলাম, মোঃ রনি আক্তার প্রমূখ।
নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন বলেন, বিগত দিনের মতো সকল অনিয়ম ও দুর্নীতির উর্দ্ধে থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.