বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

পদ্মা তোমাকে নিয়ে – কবি শেখ মফিজুর রহমান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

পদ্মা তোমাকে নিয়ে
– কবি শেখ মফিজুর রহমান

আমি শুধু দেখছি তোমার বয়ে চলা
কখনো প্রমত্তা আবার কখনো শীর্ণকায়া।
কোন কষ্ট বুকে নিয়ে, কোন অভিমানে
ছুটে চলো নিরবধি – সত্যিই জানি না।
আমার বড্ড জানতে ইচ্ছে করে
এই যে ছুটে চলো, বয়ে চলো নিরন্তর
এর মাঝে দুঃখটা কী?
কার প্রতি আক্রোশে ভাসিয়ে দাও দু কূল
কার প্রতি অভিমানে বিষন্নতায়
নিজের মাঝে নিজেকে গুটিয়ে শুকিয়ে যাও?

তোমার জন্ম ইতিহাস অজানা
তোমার মৃত্যু অনিশ্চিত।
মাঝের ইতিহাস শুধু ছুটে চলা, বয়ে যাওয়া ইতিহাস।
কোন রূপসী পা ভিজিয়েছিলো তোমার পানিতে
কোন জননীর বুকের সম্বল লুটে নিয়েছিলো
তোমার বিশাল ঢেউ।
কোন রাজা, রানীর বিলাসী প্রমোদ তরী
ভেসেছিলো তোমার জলে।
এই সব, সব কিছুর ইতিহাস তোমার বুকে।
সেই রূপসী কন্যা নেই, জননীর জল
রাজা, রানী, রাজ প্রাসাদ কিছুই নেই।
তুমি নিজেই এক জীবন্ত ইতিহাস হয়ে
মানুষের জীবনের ভাঙা গড়া
দেখতে দেখতে ছুটে যাচ্ছো।
অন্যের ভাঙা গড়ার কারণ হয়ে ছুটে যাচ্ছো।

পদ্মা, প্রকৃতির অপার বিস্ময় কন্যা!
তোমাতে মুগ্ধ আমি, বিস্মিত আমি
লিখে গেলাম তোমার প্রশংসা গাঁথা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!