মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ঝিনাইদহ জেলা পরিদর্শন

✍️শেখ বেলাল হোসেন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক ও ঝিনাইদহ জেলা বিশেষ শাখা আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল ‘২৪) বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।

এ সময় ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে মো: আজিম-উল-আহসান বিপিএম-সেবা,পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ডিআইজি এ সময় প্যারেড অধিনায়ক মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঝিনাইদহ এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি ঝিনাইদহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক ও হিসাব শাখা ষান্মাসিক এবং জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেন। ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভায়” ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

তিনি এ সময় ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাম্প্রতিক সময়ে পুলিশের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সহ নানাবিধ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় ঝিনাইদহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ঝিনাইদহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং ঝিনাইদহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!