রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

গোপালগঞ্জে অসহায় ও হতদরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি পৌর কাউন্সিলর আল-আমিন ইসলামের 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ আল-আমিন ইসলাম।

এ লক্ষ্যে আজ সোমবার (৮ এপ্রিল’২৪) সকালে ৫৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে তিনি এ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন।

গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের নিজ নির্বাচনী এলাকার মার্কাস মহল্লা, নবীন বাগ ও তেঘরিয়া এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে এ উপহার তুলে দেন।

এ সময় এম. রাকিবুজ্জামান মূন্সী সহ নবীনবাগ এলাকার গন্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে কাউন্সিলর আল-আমিন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি প্রতিবারের ন্যায় এই ঈদেও আমার সাধ্যমত আমার ওয়ার্ড সহ আশেপাশের অসহায় ও হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে এ চেষ্টা করছি। আমি চাই আমার ওয়ার্ডের গরীব পরিবারের লোকজন সকলের ন্যায় ঈদের সময় নতুন সাজে সাজুক, তাদের মুখে হাসি ফুটাতে আমার এই সামান্য প্রয়াস। সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!