সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

লিডার্স সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সাথে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া)’ প্রকল্পের অধীনে একটি সভার আয়োজন করেছে।

২৫ মার্চ রোজ সোমবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ক্লাব ঘরে এই সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশান গ্রæপের সভাপতি আনিছুর রহমান। লিডার্স এর ক্রিয়া প্রকল্পের কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমানের সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। সভার কার্যক্রম সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

সভায় নারীবান্ধব আশ্রয় ব্যবস্থাপনা, এসওডি, পরিবেশ রক্ষায় ক্লাইমেট অ্যাকশান গ্রুপের ভূমিকাসহ অন্যান্য আলোচ্যসূচি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার শেষে সদস্যরা একটি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা করেন।

ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রæপের সম্পাদক শাহনারা আক্তার বলেন, এই কমিটি শুধু মিটিং করবে না, প্রকল্পের পরিবেশবান্ধব যাবতীয় কর্মকান্ডে এগিয়ে আসবে।

নারী নির্যাতন প্রতিরোধ ও ভয়াবহ রূপ ধারণ করা বাল্যবিবাহ প্রতিরোধে সকলে যেন সম্মিলিতভাবে কাজ করেন-তিনি সেই দাবি রাখেন ।

সভার সভাপতি আনিছুর রহমান বলেন, আমরা প্রত্যেকে যদি প্রতিদিন একটি করে পরিবেশবান্ধব ভালো কাজ করি তবে অনেকগুলো ভালো কাজ হবে। তিন মাস পর পর আমরা প্রমাণসহ ভালো কাজগুলো সভায় আলোচনা করতে পারি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!