সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র থেকে গ্রাজুয়েশন ও সেলাই মেশিন অনুষ্ঠান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় হতদরিদ্র অসহায় পরিবার থেকে গ্রাজুয়েশন ও প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের আয়বৃদ্ধিতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ’২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ভিডিসি কমিটির সহ-সভাপতি উত্তরা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান, সাবলম্বী নারী সদস্য রোকেয়া খাতুন প্রমুখ।

উপস্থিত ছিলেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন, সিডিও মিজানুর রহমান, নীলকান্ত, মোমেনা খাতুন, দেবহাটা ভিডিসি গ্রæপের সভাপতি উত্তম রায় সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী নারীরা। এসময় মাসব্যাপী প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া ১০০ জন নারীর দারিদ্র কাটিয়ে স্বচ্ছলতা ফেরায় তাদেরকে গ্রাজুয়েশন ঘোষনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!