
সাতক্ষীরা তালায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার (১৭ মার্চ’২৪) সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ, বিউটি বিশ্বাস,তাপস সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।