রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে “ছওয়াব”এর উদ্যোগে পাঁচশো পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ‘‘ছওয়াব” (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) -এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও এলাকার সুবিধাবঞ্চিত ৫’শ (পাঁচশত) পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব আদম আলী মোল্লার সভাপতিত্বে এবং ছওয়াব এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ লোকমান হোসাইন তালুকদারের পরিচালনায় কাশিমাড়ী ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত (পাঁচ শত) পরিবারের মাঝে পবিত্র রমজান মাসের খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি ডাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ বোতল রুহ আফজা বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান (আনিচ), ছওয়াব এর ডেপুটি ফান্ডরেইজিং ম্যানেজার মো: খোরশেদ আলম, প্রোগ্রাম এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাইদ মোল্লা, ছওয়াব এর স্থানীয় প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক ও গরিবের বন্ধুখ্যাত আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এস এম আব্দুল হাই, ইউপি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও ছওয়াব এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ভলেন্টিয়ারগণ।

পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের কয়েকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে, তাদের খুব ভালো লাগছে রমজান মাসে এতগুলো খাদ্য সামগ্রী পেয়ে। তারা বলেন এই খাদ্য সামগ্রী দিয়ে তাদের অনেক দিন চলবে ও তারা ভালোমত রমজানের রোজা রাখতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!