মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় সাতক্ষীরার আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনেওয়লেথ এন্ড ডেভলপমেন্ট অফিস ও ইউরোপিয় ইউনিয়নের যৌথ অর্থায়নে এবং বেসরকারী সংগঠন উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উক্ত অর্থসহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব করোনা মোকাবেলা কার্যক্রম বিশ্ব সমাদৃত হয়েছে। করোনাকালীন সময় কোন মানুষ অভুক্ত থাকেনি। তিনি কথা রেখেছেন। বৃহৎ জনগোষ্ঠির সহায়তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য বিভিন্ন এনজিও সরকারের পাশে থেকে এ কাজকে সফল করতে সহায়তা করেছে। তিনি বলেন, উন্নয়ন সংস্থা ঘুর্ণিঝড় ও করোনা সংকটে মানুষের পাশে থেকে প্রশংসীয় ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, তাদের এ কার্যক্রম তিন মাস ব্যাপী চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!