বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে এক বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতী থেকে এক বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়ছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা দক্ষিণপাড়া সংলগ্ন ইছামতি নদী হতে এ মরদেহ উদ্ধার করে বজিবি।

মারা যাওয়া বিএসএফ সদস্যরে নাম মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ইছামতি নদীর বালুচর ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের সিপাহী ছিলেন।

সাতক্ষীরার নীলডুমুর বজিবি’র (১৭) আওতাধীন শাখরা বিওপির ইনর্চাজ নায়কে সুবেদার আনিসুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ’র আওতাধীন সোবাহাম ক্যাম্পরে চারজন বএিসএফ সদস্য বৃহস্পতবিার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিন চালিত বোটে করে বাংলাদশে – ভারত সীমান্ত নদী ইছামতীতে টহলে বের হন। সে সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল নৌকাটি উল্টে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে কুলে উঠতে সক্ষম হলেও  বিএসএফ সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দীন সাঁতার না  জানায় পানিতে ডুবে মারা যান। পরর্বতীতে ইছামতীর বাংলাদশে সীমান্তের হাড়দ্দহ দক্ষিণপাড়া নামক স্থানে মরদেহ ভাসতে থাকে।

পরে বিজিবি ও বিএসএফ এর যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে বিএসএফ সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!