সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ০৩ জন ইয়াবা ব্যবসায়ী আটক

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবা সহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম মুনতাসির ইবনে মহসীন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার ১৮ ফেব্রুয়ারি সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গাবুরা সুইচ গেইট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আব্দুল গফুর (৩৫), মুকুল হোসেন (৩৫) এবং মেহেদী হাসান (২৫)। 

অভিযান চলাকালে তিনজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা  থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তিরা দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ পিছনে ধাওয়া করে তাদেরকে আটক করে। তারপর  শরীরে তল্লাশী করে ৯৯ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ফোন এবং ০১ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, মোবাইল, মোটরসাইকেল ও আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!