মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না

তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে জালালপুর ইউনিয়নে নেহালপুর স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও যুব নারীদের সরকারী বিভিন্ন সেবা সম্পর্কে জানাতে এবং তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে আবেদন করার জন্য তাদেরকে উৎসাহী করতে ইউএসএআইডি এর অর্থায়নে এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থা এই বুথ ক্যাম্পের আয়োজন করে।

অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে বুথ ক্যাম্পের উদ্বোধন করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। প্রকল্পের কো-অডিনেটর আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএসএআইডি প্রতিনিধি রুমানা আমিন, সাদবিন ইনাহী, দ্যা ক্যাটার সেন্টারের প্রতিনিধি রুকসানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা কামরুন নাহার রেখা প্রমূখ।

প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা কামরুন নাহার রেখা জানান, বুথ ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত নারীরা সরকারী দপ্তরের সেবা পাওয়ার জন্য সরাসরি আর.টি.আই. আবেদনের মাধ্যমে তথ্য জানতে পারেন। তথ্য জানার ফলে সরকারি কর্মকর্তাদের সাথে আত্মসম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য পাওয়ার পথ প্রস্থ হয়।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন,এই জনগোষ্ঠীর নারীরা তাদের তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কে তুলনামূলক পিছিয়ে। এই বুথ ক্যাম্পের মাধ্যমে আমাদের এলাকার প্রান্তিক নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তথ্যপ্রাপ্তি ও সরকারী সেবাসমূহ সম্পর্কে ধারনা লাভে সক্ষম হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!