মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সমাপ্ত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

লিডার্স সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় সিপিপি সদস্যদের জন্য দুই দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ শেষ করেছে।

বুড়িগোয়ালিনীর কলবাড়ি বাজারে সিডিওর অফিস হলরুমে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেছেন পদ্মপুকুর ইউনিয়ন সিপিপি লিডার ও উপজেলা সিপিপি অফিসের অফিসসহকারী জনাব মো: মহিবুল্লাহ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের সিপিপি লিডার জনাব মো: ফজলুর রহমান। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি(ক্রিয়া) প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী নজরুল ইসলাম বলেন, লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় একটি সময়পোযোগী প্রশিক্ষণের আয়োজন করেছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সিপিপি এই দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের জন্য দুর্যোগের সময় নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও মানবতার জন্য কাজ করছে। এই কাজগুলো স্মার্ট হবে যদি আপনারা নারীবান্ধব দুর্যোগ সাড়াদান কর্মকাÐ পরিচালনা করতে পারেন। তিনি আয়োজক সংস্থা লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যামবাসি অব সুইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রকল্পের সকল কর্মকান্ডে পাশে থাকার আশবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দুইদিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, নারী ও শিশুবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি দলগত কাজ করে প্রশিক্ষণার্থীরা তা উপস্থাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!