মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তালা উপ-শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নিবাহী পরিচালক সেখ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান।

এ সময় উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট ম্যানেজার ডেইরী কৃষিবিদ গিয়াস,লাইফস্টোক কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, আর এম টি পি প্রজেক্ট ম্যানেজার নাহিদ হাসান,মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, কৈশোর কর্মসূচি কর্মকর্তা ফারুক হোসেনসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!