রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জের পল্লীতে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দিনমজুর আজিবার রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে দক্ষিণ বন্দকাটি গ্রামের হাফেজ গাজীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে রান্নাঘর, কাঠঘর ও বসতঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এসময়ে ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে অবহিত করলে দ্রুত ফায়ার সার্ভিস দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এব্যাপারে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিস এর স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন স্টেশন থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের ঘটনা, সংবাদ পেয়ে দ্রুত পৌছে যায় ফায়ার ইউনিট, ততোক্ষণে একটি বাড়ি পুড়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!