বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

না ফেরার দেশে চলে গেলেন সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিশিষ্ট লেখক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ড. রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। গত কিছুদিন থেকে শ্যামলীস্থ একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।  আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সংগ্রামের এক ভিন্নমাত্রা শুরু হয় তখন থেকেই।

ঢাকায় এসে কী করবেন, কোথায় থাকবেন কোন নিশ্চয়তা ছিল না। প্রেসে কম্পোজিটরের কাজ নেন। প্রাইভেট টিউশনি করেছেন। বাংলাবাজারে গ্রুফ দেখেছেন। তারপর পড়েছেন জগন্নাথ কলেজে। সেখানে শিক্ষক হিসেবে পেয়েছেন শওকত আলী, আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুল মান্নান সৈয়দ, আহমদ কবীর, শহীদুর রহমান প্রমুখকে। তাঁরা রেজোয়ান সিদ্দিকীকে গড়ে তোলার চেষ্টা করেছেন। আর তিনিও অবিরাম তাদের কাছ থেকে শিখে শিখে নিজেকে তৈরি করেছেন।

সাংবাদিকতা পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। প্রুফ রিডার হিসেবে শুরু করেছিলেন। সেখানে শেষে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। একই সঙ্গে ছিলেন ফিচার এডিটর, সিনে সম্পাদক, সাহিত্য সম্পাদক। খবরের কাগজে সাংবাদিকতার এমন কোন পদ নেই যে পদে কাজ করেননি তিনি। এখন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। মাঝখানে প্রেষণে ছিলেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন চার বছর। সফল হওয়াই তার জীবনের হবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ১৯৭৩ সালে। ১৯৭২ সাল থেকেই ছোট গল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন রেজোয়ান সিদ্দিকী। লেখাপড়া করেন সাহিত্যে। কিন্তু এইচএসসি পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। চেয়েছিলেন বড় লেখক হবেন। তাঁর গবেষণা, প্রবন্ধ, কলাম, উপন্যাস, নাটক, ফিকশন কোনটা যে টিকবে তিনি ধারণাও করেন না। তা সত্ত্বেও এই সময়ের সবচেয়ে শক্তিশালী কলম-সৈনিক ড. রেজোয়ান সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ১৯৯৫ সালে। হল্যান্ডের আইএসএস (ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিপ্লোমা।

উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন- সব কিছু মিলে বায়ান্নটির বেশি বই। এখনও অবিরাম লিখে যাচ্ছেন রেজোয়ান সিদ্দিকী। জীবন-জীবিকার লড়াইও অব্যাহত আছে। জীবনের এই যাত্রাপথে রেজোয়ান সিদ্দিকীর প্রধান অবলম্বন সততা, আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা। তার জীবনে এসব বিষয় প্রশ্নাতীত। নত হতে শেখেননি রেজোয়ান সিদ্দিকী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!