শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিলো। তবে যত বেশি বাঁধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে, সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো। চক্রান্ত-ষড়যন্ত্র এখনো অব্যাহত, একদিকে খুনিদের চক্রান্ত তো আছেই। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানেই মানুষ পুড়িয়ে মারার রাজনীতি। তারা ২০১৩, ১৪ তে যেভাবে জ্বালাও পোড়াও করেছিলো এবারের নির্বাচনেও এক‌ই কাজ করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন ই ক্ষমতায় এসেছে তখন ই দেশের উন্নয়ন হয়েছে। আর সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারী সহ নানা বিধ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। সুতরাং আমাদের দেশে যেন সেই খাদ্য সমস্যা না হতে পারে সেদিকে খেয়াল রেখে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না।

এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া এসে পৌঁছান।

সেখানে পৌঁছে তিনি ছোট বোন শেখ রেহানা ও নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন। বিকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভা শেষে সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ডিসেম্বর কোটালীপাড়ায় এসেছিলেন। তখন তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!