সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উত্তরকাটিয়ায় কমিটি গঠন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীলা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার ১৪ জানুয়ারি বিকালে উত্তর কাটিয়া পাড়া কমিটিতে সম্মেলনের মাধ্যমে নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য রোকেয়া বেগম কে সভাপতি ও নাছিমা নাসরিন কে সাধারন সম্পাদক করে ২৭ সদস্যের একটি পাড়া কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপত্বিত করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সালেকা হক কেয়া। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, জেলা কমিটি সদস্য নাছিমা খাতুন, ব্রাঞ্চ এক্রিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্যে বলেন নারীর নেতুত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন। অতিথিবৃন্দ বলেন, অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে। নারীরা তাদের প্রাপ্য অধিকার পাবে, সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ফিরে পাবে। নারীকে পরিবারের বোঝা নয় পরিবারের অংশ ভাববে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!