বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

সাতক্ষীরায় নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন, আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য জেলা ব্যাপী আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতা, সংঘাত ও সংঘর্ষমুক্ত রাখতে চারটি আসনের বিপরীতে জেলা ম্যাজিস্টটের ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সশস্ত্র বাহিনীর একটি ব্যাটিলিয়ন, ১০ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র‍্যাব, পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক (৭০০০) পুলিশ ও আনসার (১৪০০০) সদস্য দায়িত্ব পালন করেছেন।

জেলার চারটি সংসদীয় আসনে ৬০২টি ভোট কেন্দ্র ৩ হাজার ৭১৮টি বুথ ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলায় ১০০ টি সাধারন ও গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আচরণ বিধি দেখভালসহ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। পাশাপাশি তারা বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিকে নির্দেশনা দিচ্ছেন। এবারের এ সংসদ নির্বাচন সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে, জেলার চারটি সংসদীয় আসনের কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার বেলা ১১টা থেকে জেলার সাতটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর শুরু হয়।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন। রবিবার সকালে ব্যালেট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!