মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্ননয় সংস্থা লিডার্স দিনব্যাপী নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন-এর আয়োজন করে।

আজ মঙ্গলবার সকালে লিডার্স এর প্রধান কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ক্রিয়া প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।

ওরিয়েন্টেশন সঞ্চালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান। ওরিয়েন্টেশন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার মো: আলীম আল রাজী।

ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত সকলে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে গ্রুপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নির্ণয় করে উপস্থাপন করেন।

পরবর্তীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, লিডার্স-এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপকূলবাসীর উন্নয়নে ও দুর্যোগ ব্যবস্থাপনায় আজকের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার সমাপনীতে লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন এবং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রউফ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!