শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

আপডেট নিউজ: কলারোয়ার ফোর মার্ডারে আরো তিনজন গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিসা গ্রামের দু’ শিশু সন্তানসহ তাদের বাবা ও মাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলারোয়া উপজেলার খলিসা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের কাশেম ঢালীর ছেলে পুলিশের সোর্স আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের সামছুদ্দিনর ছেলে আসাদুল ইসলাম।

খলিষা গ্রামের আব্দুস সামাদ জানান, ১৫ অক্টোবর বৃহষ্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামছ মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়।

রাতে শাহিনুরের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দায়িত্ব দেয়া হয় সিআইডি’র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। হত্যার দিনেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুল, আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, সামছুদ্দিন সরদারের ছেলে আসাদুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছেড়ে দেওয়া হয় রাজ্জাক ও আসাদুলকে। সোমবার রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিসে তিন দিনের রিমান্ডে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, রবিবার দুপুরে মোবাইল ফোনে সিআইডি ডেকে নিয়ে যায় রাজ্জাক ও আসাদুলকে। সোমবার আনিছুর ও মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সিআইডি। সোমবার ঢাকা রেঞ্জের সিআইডি’র অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ওমর ফারক ঘটনাস্থল পরিদর্শণ শেষে স্থানীয় ও নিহতদের স্বজনদের সাথে কথা বলেন। মঙ্গলবারও তিনি ঘটনাস্থলে আসন। মঙ্গলবার বিকালে তিনি জানতে পারেন যে রাজ্জাক, আসাদুল ও আব্দুল মালেককে শাহীনুরসহ চারজনকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়া আদালতের পুলিশ উপপরিদর্শক কায়েস মাহমুদ জানান, আসামীদের আদালতে পাঠানোর প্রতিবেদন উল্লেখ করা হয় যে, রিমান্ড নেওয়া রায়হানুল হকের জবানবন্দি অনুযায়ি ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে রিমান্ড আবেদন জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

সিআইডি’র সাতক্ষীরার বিশষ পুলিশ সুপার আনিচুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার ১০ দিন করে রিমান্ড আবেদন জানানো হবে। তবে সোমবার আটককৃত হায়দার আলীর ছেলে আনিছুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!