রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

কলারায়ায় ফোর মার্ডার: জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক! জিজ্ঞাসাবাদ সিআইডি’র

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৫৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিসা গ্রামের দু’ শিশু সন্তনসহ তাদের বাবা ও মাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

সিআইডি’র ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ওমর ফারক সোমবার ও মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার খলিসা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের হায়দার আলীর ছেলে আনিছুর রহমান, কাশেম ঢালীর ছেলে পুলিশের সোর্স আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের সামছুদ্দিনর ছেলে আসাদুল ইসলাম।

নিহতদের স্বজনরা জানান, ১৫ অক্টোবর বৃহষ্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। রাতে শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে। হত্যার দিনেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুল, আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, সামছুদ্দিন সরদারের ছেলে আসাদুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়। ছেড়ে দেওয়া হয় রাজ্জাক ও আসাদুলকে। সোমবার রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিস তিন দিনের রিমান্ড নিয়ে আসা হয়।

আটককৃতদের স্বজনরা জানান, রবিবার দুপুরে মোবাইল ফোন সিআইডি ডেকে নিয়ে যায় রাজ্জাক ও আসাদুলকে। সোমবার আনিছুর ও মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সিআইডি। সোমবার ঢাকা রেঞ্জের সিআইডি’র অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থলে পরিদর্শণ শেষ স্থানীয় ও নিহতদের স্বজনদের সাথে কলা বলেন। মঙ্গলবারেও তিনি ঘটনাস্থলে আসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!