বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ও শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আল-বেলী আফিফা’র নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পালের নেতৃত্বে জেলা পরিষদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে পৌর প্রশাসন, নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের নেতৃত্বে জেলা গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে জেলা এলজিইডি বিভাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস ও নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ, নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপপরিচালক পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুসহ ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে গোপালগঞ্জ শহরতলীর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্বে সকলে পৃথক পৃথকভাবে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা সহ মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!