শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

আশাশুনিতে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝ বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনির অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বুধবার সকালে উপজেলার আনুলিয়া বাজার সংলগ্ন হাজী মার্কেটে অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি আশা’র সিনিয়র জেলা ম্যানেজার শহিদুল ইসলাম। এসময় সেখানে সখান উপকুলীয় এলাকার দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

আশা’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত বিশ্বাস, স্বাস্থ্য সেবা ইনচার্জ নিত্যানন্দ সরকার, সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম সানা, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সমাজসেবক হরেন্দ্র দেবনাথ, কামরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বেসরকারী উন্নয়ন সংগঠন আশা বাংলাদেশের ৩ হাজার ৭৩ টি ব্রাঞ্চের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেডিকেল ক্যাম্পটি সকাল ৯ টা থেকে শুরু হয় চলে বিকাল ৫টা পর্যন্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!