সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কলারোয়ায় মানববন্ধন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কলারোয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শপথ পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘আমরা যে যেই অবস্থানে আছি সে সেই অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতি প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি কমিয়ে আনা কিংবা প্রতিরোধ করা সম্ভব। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!