
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কলারোয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শপথ পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, 'আমরা যে যেই অবস্থানে আছি সে সেই অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতি প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি কমিয়ে আনা কিংবা প্রতিরোধ করা সম্ভব। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.