সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র

সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপন নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল ও মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক লাভ করেছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি রবিবার (২৬নভেম্বর) সকালে গণভবনে ৩০০ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভা শেষে বিকালে কেন্দ্রীয় আ’লীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের ঘোষিত তালিকা প্রকাশ করেন। এই তালিকায় কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে মনোনিত হয়েছেন। আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তির সাথে সাথে ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে তালা-কলারোয়ায় আনন্দ মিছিল করে মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করেন।
এছাড়া তালা-কলারোয়ার প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীবৃন্দরা। কলারোয়ায আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের স্ত্রী উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার নেতৃত্বে আনন্দ মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে পৌর বাজার মুখোরিত হয়ে ওঠে। মিছিল শেষে পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবর রহমান মফে, সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, সাবেক চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আ’লীগ নেতা শহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, মাস্টার জাহাঙ্গীর হোসেন, ফজলুর রহমান, ওসমান গনি, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিটু, মনজুরুল ইসলাম সোহাগ, সরোয়ার হোসেন, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত আ’লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, তালা-কলারোয়া সংসদীয় আসনে ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনিত করায় বিভিন্ন স্তরের আ’লীগ নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!