বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহবায়কের পদ থেকে পদত্যাগ 

✍️আবু সায়েম খান📝ঝালকাঠি জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন’র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে। ২৪ নভেম্বর সন্ধ্যার পরে তার নিজ ফেসবুক ওয়ালে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান দেন।

জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান। 

পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে বিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আজকে বিকেলে একটি পত্র দফতরে এসেছে শুনেছি। আমি এখনো হাতে পাইনি। হাতে পেলে ওর সাথে কথা বলে যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নিব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!