বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা পৌরসভার মেয়র চিশতির পদ শুন্য ঘোষণা 

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পদ শুন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব, রাস্ট্রবিরোধী কাজে অংশগ্রহণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে চিশতির মেয়র পদ শুন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
তাজকিন আহমেদ চিশতি পরপর দুবার ধানের শিষ প্রতীক নিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি বর্তমানে সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতি বেশ কয়েকটি নাশকতা মামলার আসামি। রাস্ট্রবিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মেয়র থাকাকালিন সময়ে তিনি নিজ পৌরসভায় ঠিকাদারি কাজ করেছেন। সবশেষ পৌরসভার ১২ জন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তাদের অনাস্থা প্রস্তাব গৃহিত হওয়ায় পৌরসভা আইন ২০০৯ সালের ৩৮ ধারার ১২ ‍উপধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে মেয়রের পদ শুন্য ঘোষণা করা হল। চিঠিতে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস জানান, বৃহস্পতিবার বিকেলে চিঠিটি ইস্যু হয়েছে বলে জানতে পেরেছি। অফিসিয়ালী চিঠি হয়তো রোববার পাওয়া যাবে। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!