বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রত্নগর্ভা শেখ রাজিয়া নাসের মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া মাহফিল

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহিদ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী, দক্ষিন বঙ্গের উন্নয়নের রুপকার বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন-এঁর মাতা রত্নগর্ভা মরহুমা শেখ রাজিয়া নাসের এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ আছর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ২নং ওয়ার্ড আয়োমী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ।

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন-এঁর মাতা রত্নগর্ভা মরহুমা শেখ রাজিয়া নাসের এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার এতিমখানার শিশু ও কোরআনের হাফেজরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!