সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না 

পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্ষণ দেখতে ভক্তবৃন্দের উপছেপড়া ভিড়

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ৭দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা দাস পাড়া সনাতন যুব সংঘের আয়োজনে ওই পূজা অনুষ্ঠিত হবে।

পূজায় বিশেষ আকর্ষণ রয়েছে-বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্ষন আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে। আর এগুলা পরিচালনায় থাকবেন পুতুল সিকদার।

কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাস জানান-এখানে ৬বছর ধরে কাত্যায়নী পুজা অনুষ্ঠিত হতে আসছে। এবছর ভিন্ন ধরনের আয়োজন। সকল ভক্তবৃন্দের নজর কাড়বে। আগামী ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের পরে শ্রী শ্রী কাত্যায়নী দেবীর ষষ্ট্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশন্ত এবং সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস।

তিনি আরো বলেন-বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৬দিন ব্যাপী ৬ষ্ট তম শ্রী শ্রী কাত্যায়নী পূজা। জগতের কল্যাণময়ী শ্রীশ্রী কাত্যায়নী দেবী ভক্তের জন্য হৃদয় থেকে অশুভ শক্তি বিনাশ করে যেখানে শুভ শক্তি ও ভক্তির উন্মেষ ঘটানো। কাত্যায়নী দেবীর আবিরর্ভাব হচ্ছে ধরাধামে তাই আমরা কয়লা দাসপাড়া সনাতম সম্প্রাদায় এলাকায় মাতৃভক্তবৃন্দ তার নিকট আধ্যা শক্তির আগমন ও অশুভ শক্তি বিতাড়িত করা এবং শ্রী শ্রী কাত্যায়নী মায়ের আরোধনা করার জন্যই শ্রী শ্রী কাত্যায়নী চ‚জা মন্ডপে দেবীকে আহবান করে পূজা আর্চনার আয়োজন করছি। বর্তমানে শত শত ভক্তবৃন্দ এই কাত্যায়নী পূজা মঞ্চ ও বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্শষ আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে দেখার জন্য ভিড় জমাচ্ছে। এতিমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু পরিদর্শন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!